চীনা টিকা তৈরির অনুমতি এখনও কাউকে দেওয়া হয়নি: ঔষধ অধিদপ্তর
বাংলাদেশের একটি ওষুধ কোম্পানিকে সিনোফার্মের কোভিড-১৯ টিকা তৈরির অনুমতি দেওয়ার যে খবর ছড়িয়েছে, তা নাকচ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
টিকার সঙ্কটে পড়া বাংলাদেশ চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের টিকা কিনে প্রয়োগের পাশাপাশি ওই টিকা বাংলাদেশে তৈরির পথও খুলেছে।
তবে বাংলাদেশি কোনো কোম্পানির নিজেদের কারখানায় করোনাভাইরাসের ওই টিকা তৈরি করতে হলে সরকারের অনুমোদন লাগবে।
সেই অনুমোদনের কোনো খবর সরকারিভাবে জানানো না হলেও একটি কোম্পানি অনুমতি পেয়েছে বলে রোববার খবর ছড়ায়।
এর পরিপ্রেক্ষিতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে এই মর্মে সংবাদ প্রকাশিত হচ্ছে যে চীনের সিনোফার্ম কর্তৃক উৎপাদিত ভ্যাকসিন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় উৎপাদনের নিমিত্তে ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদন প্রদান করা হয়েছে, যা সঠিক নয়।
“দেশে কোভিড-১৯ এর টিকা উৎপাদনের অনুমতি এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি।”
“এই ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে,” বলা হয় বিজ্ঞপ্তিতে।
গত ২৯ এপ্রিল চীনের সিনোফার্মের তৈরি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর।
সেদিন সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মাহবুবুর বলেছিলেন, সিনোফার্মের টিকা দেশেই তৈরি করা হবে। দেশের তিনটি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের টিকা তৈরির সক্ষমতা রয়েছে।
ওই তিনটির মধ্যে একটি হল ইনসেপটা ফার্মাসিউটিক্যালস।
চীনের পাশাপাশি রাশিয়ার টিকাও দেশে তৈরির পথ খুলে রেখে বাংলাদেশ। তা নিয়ে আলোচনা ও কথা চালাচালি চললেও চূড়ান্ত কোনো খবর এখনও আসেনি।
Sep 3, 2025 0 0
Jun 22, 2025 0 0
Jun 15, 2025 0 0
Jun 13, 2025 0 0
May 23, 2024 0 0
May 16, 2021 0 747
May 16, 2021 0 714
May 16, 2021 0 733
Jun 14, 2021 0 10400
মাফিয়াদের কাছ থেকে দেশ ও নাগরিকদের রক্ষা করতে হবে।
Feb 10, 2022 0 665
বাংলাদেশে বর্তমানে কোথাও টাকা রাখা নিরাপদ নয়।ব্যাংকে টাকা রাখবেন তাহলে সরকার পাচার...
May 16, 2021 0 757
আপন দেহের উপর নারীদের পূর্ণ অধিকার কবে ছিল তা ঐতিহাসিক গবেষণার বিষয়। প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে...
May 16, 2021 0 780
ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আইপিএলের ধারেকাছে কোনো আসরকে দেখেন না ওয়াহাব রিয়াজ।...
May 16, 2021 0 810
বাংলাদেশের ঈদের আবহ কাটেনি এখনও। এর মধ্যেই ক্রিকেটের রেশ ছড়িয়ে দিতে চলে এলো শ্রীলঙ্কা...
Jun 16, 2021 0 665
৬ বছরের ছেলেটাকেও ধরে গুলি করে মারল এএসআই পুলিশ সৌমেন! যদি প্রদীপ কিংবা আকবরের ফাঁসি...
May 17, 2021 0 788
করোনার টিকা না টিকার পরীক্ষা? জীবন আপনার বুঝে-শুনে টিকা নিন
Total Vote: 13
হ্যা আমি চাই সকল ধরণের সত্য ঘটনা লিখতে।